1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যানের দাপটে এলাকা ছাড়া অর্শশত পরিবার - Madaripur Protidin
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যানের দাপটে এলাকা ছাড়া অর্শশত পরিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩.৪৭ পিএম
  • ৫৮৩ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যানের দাপটে দুইমাস ধরে বাড়িছাড়া অর্শশত পরিবার। মঙ্গলবার সকালে মাদারীপুর শহরের একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীদের পক্ষে বিষয়টি তুলে ধরেন কৃষক নজরুল ইসলাম।
লিখিত ও মৌখিক অভিযোগে নজরুল ইসলাম জানান, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিন বাঁশগাড়ি নয়াকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিন শিকদারের ছেলে নজরুল ইসলাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এলাকার আধিপত্য নিয়ে দুইমাস আগে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের লোকজনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
এরই জেরে সুমনের ছত্রছায়ায় মহিউদ্দিন লাটু বেপারী, আমিনুল মৃধা, নিজাম আকন, আলী সরদারসহ বেশকিছু সহযোগি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের লোকজনের উপর হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোন কুলকিনারা পায়নি ভুক্তভোগী পরিবার। পরে গত ১১ সেপ্টম্বর ইউপি চেয়ারম্যার মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন একযোগে কৃষক নজরুল ইসলামসহ অর্ধশত পরিবারের উপর ফের হামলা, লুটপাট ও ভাংচুর চালায়। পরে ভুক্তভোগীরা বাধ্য হয়ে আদালতে ৪টি মামলা দায়ের করেন। মামলাগুলো বর্তমানে কালকিনি থানা পুলিশের কাছে তদন্তাধীন।
ঘটনার পর এলাকাছাড়া অসহায় পরিবারগুলো। ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন এলাকার মানুষদের উপর হামলা ও নির্যাতন করেছে এমন খবরে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কয়েকজন আদালতে মামলাও করেছেন। মামলাগুলো পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!