1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে: জামায়াতের আমিন ডা. শফিকুর - Madaripur Protidin
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে: জামায়াতের আমিন ডা. শফিকুর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১২.১১ পিএম
  • ৬৩৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডামী নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বিগত কয়েকটি বাজেটের সমান। ফলে দেশের আর্থিক অবস্থাকে তারা তলানীতে নিয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ন্যায়-বিচার ভিত্তিক শাসক নির্বাচন করতে হবে। তিনি সোমবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে মাদারীপুরের মস্তফাপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জামায়াতের আমিন বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। ফলে মানুষ গুম-খুন হয়েছে। মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ ধ্বংস করেছে। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কে করেছে, এদেশের কৃষক-শ্রমিকরা তো করেনি। করেছে উপর তালার লোকজন। যাদের শাসক তো এদেশের মানুষ বানায়নি। তারা আমি আর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে।’

তিনি আগামীতে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এসময় জামায়াতের আমীরকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের দলীয় নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার নেতা-কর্মীদের পাশাপাশি ইসলামিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা জড়ো হয় মস্তফাপুরে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এ সময় ডা. শফিকুর রহমান গাড়ির উপরে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে তিনি নিজ গাড়িযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, নায়েবে আমির হাফেজ কাজী ইয়াদুল হক্ব, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাদারীপুর সদর উপজেলা আমির হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফ হাসান, সেক্রেটারি রিফাত হাসানসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!