1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কোন রাজনৈতিক দল তাদের কর্মীদের একবেলা খাওয়াতে পারবে না: ওপেন চ্যালেঞ্চ দিলেন জাকের পার্টির নেতা - Madaripur Protidin
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

কোন রাজনৈতিক দল তাদের কর্মীদের একবেলা খাওয়াতে পারবে না: ওপেন চ্যালেঞ্চ দিলেন জাকের পার্টির নেতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩.২৫ পিএম
  • ৬৩৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
দেশের কোন রাজনৈতিক দল তাদের নেতা-কর্মীদের সুষ্ঠুভাবে একবেলা খাওয়াতে পারবে না বলে ওপেন চ্যালেঞ্জ দিলেন জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। তিনি শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুরে বিভাগীয় দাওয়াতী মাহফিলে প্রধান অতিরি বক্তব্যে এ চ্যালেঞ্জ দেন। এসময় জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম রবি বলেন, দেশের সব রাজনৈতিক দল সবাই ঐক্যমত হয়েও যদি জাকের পার্টিতে আসে, তাহলে তাদের আপ্যায়ন করতে একটুও বিশৃঙ্খলা হবে না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কিন্তু কোন রাজনৈতিক দল তাদের নেতা-কর্মীদের একবেলা খাওয়াতে পারবে না। সেখানে বিশৃঙ্খলা হবে। যদি কারো বুকেঁর পাটা থাকে তারা যেন আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আসে।’

তিনি এসময় সব রাজনৈতিক দলের নেতাদের দাওয়াত দিয়ে যান। তার বক্তব্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক দলের অনৈক্য, মতাভেদসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি আগামীতে জাকের পার্টির মাধ্যমে দেশ পরিচালনার জন্যে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান আকন। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাকের পার্টির খাদেম মুফতি কাউছার আহম্মেদ, মাওলানা আব্দুল গাফফার নেছারী, মাওলানা আমানউল্লাহ আমান, রেজাউল কাওছার, ক্বারী ওবায়দুল্লাহ মাগুরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!