1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করছে যুবদল: কাজী হুমায়ুন - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করছে যুবদল: কাজী হুমায়ুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২.৩২ পিএম
  • ৬৪৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির বলেছেন, যুবদল রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করছে। ফলে দিন দিন বিএনপির রাজনীতি সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছে। ফলে আগামীতে বিএনপিই দেশ চালাবে। তিনি বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবদলের কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।
কাজী হুমায়ুনকবির বলেন, আগামীতে দেশ চালাবে বিএনপি। আর প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারুণ্য হবে তারেক জিয়ার মূল শক্তি। এসব বাস্তবায়ন করতে হলে যুবদল-ছাত্রদলসহ সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষকরা দেশের উন্নয়নে কাজ করছে, আর সেই কৃষকদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি।’

এসময় জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু’র তত্তবধানে প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা কৃষক দলের আহবায়ক অলিউর রহমান দর্জি, যুবদল নেতা দুলাল হোসেন, বাশার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!