1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে জখম - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৮ পিএম
  • ৭৬২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে আপন চাচাতো ভাইকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে। পরে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মাদারীপুরের মহিষেরচর এলাকার ইকবাল শিকদার ও মাসুম শিকদারের সাথে জায়গা বিক্রির টাকা নিয়ে দ্বন্ধ হয়ে আসছে। তারই জেরে মাদারীপুর-শরিয়াতপুর আঞ্চলিক সড়কের চৌরাস্তায় মাসুম শিকদার ও মুরসালিন শিকদারসহ বেশ কয়েকজনে মিলে প্রকাশ্যে আবদুর রহমান শিকদারের ছেলে ইকবাল শিকদারকে (৪৮) কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এব্যাপারে আহতের বড় ভাই সোহরাব শিকদার বলেন, ‘আমার ভাইকে নৃংশসভাবে সবার সামনে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মাসুম ও তার লোকজনেরা। ওরা মাদক ব্যবসায়ী। ওরা শুধু শুধু আমার ভাইকে কোন অন্যায় ছাগাই কুপিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।’

তবে এবিষয় মাসুম শিকদারের মুঠোফোনে একাধিক বার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!