1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই: মাদারীপুর জেলা প্রশাসক  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই: মাদারীপুর জেলা প্রশাসক 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ৬৮৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করবেন। যদি কোথাও কোন অসঙ্গতি দেখেন, সেক্ষেত্রে আমাদেরকে অভিহিত করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে মাদারীপুর জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। এর আগে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন সংস্থার নেতৃবৃন্দরা। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাতকালে পুলিশ সুপার মো: সাইফুজ্জামান বলেন, আমি জেলা পুলিশ সুপার হিসেবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা মানুষের সেবায় সত্যকে তুলে ধরবেন। যে সকল কর্মপন্থা অবলম্বন করা দরকার। যেসব কাজ করা দরকার, এগুলো যাতে আমরা সুচারুভাবে করতে পারি এবং প্রকৃত সত্যটা যেন মানুষের সামনে ফুটে উঠে এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমি জাতীয় সাংবাদিক সংস্থার সার্বিক মঙ্গল কামনা করি।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মোঃ ফায়েজুল কবির, সহ সভাপতি নাসির উদ্দিন ফকির লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সবুজ, ক্রীড়া সম্পাদক মুন্না শরীফ, সাধারণ সদস্য তুহিন মৃধা, রঞ্জন মল্লিক, কাজী নজরুল ইসলাম, দীপন সিংহ জিতু সহ অন্যরা।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রæয়ারী প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। গত ৫ আগষ্ট সরকার পতনের পর জেলা উপজেলা সহ সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়। গত
৮ ডিসেম্বর ঢাকায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে মাদারীপুর জেলা শাখার কমিটি অনুমোদন হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!