1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪.২০ পিএম
  • ৫৯৯ জন পঠিত

আরিফুর রহমান, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরের বহেরাতলা দক্ষিণ গ্রামের বাক  ও শ্রবন  প্রতিবন্ধি আলেকজান বেগমকে একটি বসতঘর করে দেয় আল আকীদা ফাউন্ডেশন। ঘর পেয়ে খুশিতে আত্মহারা আলেকজান বেগম। সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে বিত্তশালীরা যদি একজন অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে দেশে আর অসহায় মানুষ থাকতো না -বলেছেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানআব্দুল বারী উকিল।

আলেকজান বেগম শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ গ্রামের অসহায় ও দরিদ্র এক বাক ও শ্রবন প্রতিবন্ধী নারী । তিনি জন্ম থেকেই বাক ও শ্রবন প্রতিবন্ধি। দুই বোন আর বাবা মাকে নিয়েই ছিল তাদের সংসার। বাবা মা মারা যাওয়ার পর একা হয়ে যায় আলেকজান বেগম। বোনের বিয়ে হয়ে যায়। বাবার ভিটায় একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন তিনি। বোন মারা যাওয়ার পর এক ভাগ্নিও তার নানার ভিটায় খালা আলেকজানের ঝুপড়ি ঘরের পাশে একটি ঘর করে থাকতে শুরু করে। বৃষ্টি হলেই ঘরে পানি পরতো আলেকজানের। শীতেও বাতাস ঘরে ঢোকার কারণে অনেক কষ্টে এই ঘরেই বসবাস করতেন আলেকজান। ৪৭ বছর পার হয়ে গেলেও এখনও বিয়ে হয়নি তার। তার কষ্টের কথা জানতে পারেন আল আকীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এইচ বাবুল  । তিনি সিদ্ধান্ত নেন আলেকজান বেগমকে একটি ঘর দেয়ার। আল আকীদা ফাউন্ডেশন এর আগেও অনেক অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বলে জানান বাবুল  । বর্তমানেও একাধীক মানুষকে ঘর তৈরি করে দেয়ার কাজ চলমান আছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আলেকজান বেগমকে ঘরটি বুঝিয়ে দেয় আল আকীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এইচ বাবুল। সেসময় তার সাথে ছিলেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী উকিল ও আল আকীদা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইকবার হোসেন।

আলেকজান বেগমকে ঘরটি বুঝিয়ে দেয়ার সময় আল আকীদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এইচ বাবুল বলেন, আমরা চেষ্টা করছি সারা দেশের অসহায় মানুষের পাশে দাড়াতে। কয়েকটি জেলায় আমাদের কাজ চলমান রয়েছে।
স্থানীয় চেয়ারম্যান আব্দুল বারী উকিল বলেন, আল আকীদা ফাউন্ডেশনের মত বিভিন্ন সংগঠন ও বিত্তবান মানুষেরা যদি অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে দেশে অসহায় মানুষগুলোর কষ্ট থাকতো না। আলেকজান বেগমের মত অসহায় মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের আহ্বান করেন চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!