1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিন খুন: ইউপি চেয়ারম্যান সুমনসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে তিন খুন: ইউপি চেয়ারম্যান সুমনসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ৭২২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিন জন খুনের ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দায়ের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়াও ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬০ জনকে।

পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সাথে দ্বন্দ্বের কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী। এঘটনায় নিহত আক্তার শিকদারের পিতা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে ৬০ জনকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে। আসামীদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামীরা গা-ঢাকা দিতে পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামী করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!