1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪.২৬ পিএম
  • ৫৩১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে শিবচর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়ন সর্বস্তরের মানুষের উদ্যোগে কাঠালবাড়ীর বাংলাবাজার এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঠালবাড়ি, চরজানাজাত, চরচান্দ্রা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে যত্রতত্র বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে পদ্মা নদীর অসংখ্য স্থান থেকে একযোগে চলছে অবৈধ বালু বানিজ্য। অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য পদ্মার তীরবর্তী এলাকার ফসলি জমি ও অসংখ্য স্থাপনা ঝুঁকিতে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অবৈধ ড্রেজার বন্ধ না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেড়াওয়ের ঘোষনা দেন মানববন্ধনকারীরা।

এই সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়ন সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, সাবেক মেম্বার লতিফ খান, সাবেক মেম্বার মাহমুদ ফকির, কৃষক কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার,মান্নান মুন্সিসহ ছাড়াও এলাকার অসংখ্য মানুষ।

মানববন্ধনে অংশ নেয়া সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার জানান, ‘কিছু অসাধু চক্র পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আর সেই বালু উত্তোলনকারীদের সহযোগীতা করছে এলাকার অনেক প্রভাবশালী লোক। নৌ পুলিশের চোখের সামনেই ঘটছে এমনটা। কিন্তু দেখে মনে হয় নৌপুলিশ কিছুই জানে না। তাহলে নৌপুলিশের কাজটা কি? আমরা এই অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছি।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!