1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.২৪ পিএম
  • ৫৪৮ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।:
মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর শনিবার সকালে আলাদা দুটি স্থান থেকে উদ্ধার করা হয় মিরাজ ও কুলসুমের মরদেহ। একসঙ্গে ভাইবোনের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

স্বজনরা জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির কাছের কুমার নদে গোসল করতে নামে মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকার লিটন মাদবরের ৭ বছরের ছেলে মিরাজ। মুহুর্তেই পানিতে তলিয়ে যায় সে। মিরাজকে বাঁচাতে নদে ঝাপ দেয় ১৩ বছরের বোন কুলসুম। তারপর দুইজনই নিখোঁজ হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভসের ডুবরী দল। স্থানীয়দের পাশাপাশি টানা তিনদিন অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। শনিবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদের থানতলী এলাকায় পাওয়া যায় মিরাজের মরদেহ। এর কিছু সময় পর পাওয়া যায় কুলসুমেরও মরদেহ। একসঙ্গে ভাইবোনের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। পরে মাদারীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা আল আমিন মোল্লা বলেন, আমরা অনেক খোঁজাখুঁজির পর তাদের জীবিত উদ্ধার করতে পারিনি। তিনদিন পর দুইজনের লাশই কুমার নদে পাওয়া গেছে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।
নিহতদের খালা মর্জিণা রহমান বলেন, ফায়ার সার্ভিস আরো দায়িত্বশীল হলে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হতো। একসঙ্গে দুই শিশুর মৃত্যু পুরো পরিবারজুড়ে এখন শোকের ছায়া। ভাবতে পারিনি ভাইবোনের একসঙ্গে পানিতে ডুবে মৃত্যু হবে।

দুই শিশুর বাবা লিটন মাদবর বলেন, কুমার নদে গোসল করতে গিয়ে ওরা মারা যাবে এটা বুঝতে পারলে কেউ ওদের পানিতে নামতে দিতো না। এই শোক কি করে সইবো, ফায়ার সার্ভিসের আরো দায়িত্বশীল হওয়া দরকার। তারা অনেকটাই অবহেলা করেছে, আমরা এমনটা প্রত্যাশা করিনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, আমরা টানা তিনদিন চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি। মাদারীপুর ফায়ার সার্ভিসের জনবল ও যন্ত্রপাতি যা ছিল সবকিছু দিয়েই চেষ্টা চালানো হয়। আমাদের কোন অবহেল ছিল না। পরে শনিবার সকালে দুইজনের লাশ তিন কিলোমিটার দূরে পাওয়া গেছে।
প্রসঙ্গত, নিহতদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাদুরতলা এলাকায়। এক সপ্তাহ ধরে মাদারীপুর শহরের তরমুগরিয়া বালু ঘাট এলাকায় মা-বাবার সাথে ভাড়া বাসায় বসবাস শুরু করেন মিরাজ ও কুলসুম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!