1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পেশাদার চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল গ্রামবাসী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পেশাদার চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল গ্রামবাসী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.০৬ পিএম
  • ৫২১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে গভীর রাতে সৈয়দ নাজমুল ইসলাম-(২৫) নামে একজন পেশাদার চোরকে চুরি করার সময় হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর সময় ওই চোরকে আটক করা হয় । সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। আটককৃত নাজমুল ইসলাম ডাসার ইউনিয়নের দক্ষিন ডাসার গ্রামের সৈয়দ মিজানুর রহমানের ছেলে

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দীঘদিন যাবত সৈয়দ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চোরচক্র চুরি করে আসছিল। হঠাৎ সোমবার ভোরে ওই চোর চক্রটি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় চোর চক্রের মূলহোতা সৈয়দ নাজমুল ইসলামকে গ্রামবাসী আটক করতে পারলেও বাকী সদস্যরা দ্রুত পালিয়ে সক্ষম হয়। পরে গ্রামবাসী নাজমুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এদিকে ওই চোরচক্রের কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেন থানা পুলিশ। ভূক্তভোগী শাহীন হাওলাদার আটককৃত চোর নাজমুলের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন ।

মামলার বাদী মো. শাহীন হাওলাদার বলেন, আমার গ্যারেজ থেকে একটি ইজিবাইক নিয়ে পালানোর সময় ওই চোরকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, চুরির ঘটনায় আটককৃত নাজমুলের নামে একটি মামলা হয়েছে। এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। তবে নাজমুল একজন পেশাদার চোর।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!