1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম লিমন হত্যাকান্ডের মুলহোতা রবিন মিয়া গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজধানীর দারুস সালাম লিমন হত্যাকান্ডের মুলহোতা রবিন মিয়া গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১.০৭ পিএম
  • ৫১৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টারে চাঞ্চল্যকর লিমন হত্যাকান্ডের মুলহোতা মোঃ রবিন মিয়া (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪।

র‌্যাব জানায়ঃ র‌্যাব-৪ হত্যাসহ বিভিন্ন নৃশংস অপরাধের রহস্য উদঘাটন এবং এসব অপরাধের সাথে জড়িতদের সনাক্ত এবং গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যেজোড়ালো ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপনসংবাদেরভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ১৭ মার্চ রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দারুসসালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টারে চাঞ্চল্যকর মোঃ লিমন হোসেন (১৬) হত্যা মামলার মুলহোতা এজাহার নামীয় পলাতক ০১নং আসামী মোঃ রবিন মিয়া (৩০), জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

ঘটনার বিবরণে জানাযায় যে, ভিকটিম মোঃ লিমন হোসেন (১৬) একজন ব্যাটারী চালিত মিশুক গাড়ীর ড্রাইভার। গত গত ২৩ ডিসেম্বর সকালে ভিকটিম বাসা হতে মিশুক গাড়ী নিয়ে বের হয়ে আর ফিরে না আসায় ভিকটিমের পরিবার তার সাথে যোগযোগ করতে গেলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় এবং আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দারুসসালাম থানাধীন গাবতলী সিটি কলোনীর নির্মানাধীন সরকারী কোয়ার্টার এর পঞ্চমতলায় ভিকটিমের লাশ পাওয়া যায়। এ সংক্রান্তে ডিএমপির দারুসসালাম থানায় গ্রেফতারকৃত আসামীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা নং-১৮ তারিখঃ-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। অতঃপর র‌্যাব-৪ উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাট নেছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাব-১ এবং র‌্যাব-৪ এর একটি চৌকস যৌথ আভিযানিক দল হত্যাকারী মোঃ রবিন মিয়া (৩০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।গ্রেফতারকৃতআসামী আইন-শৃঙ্খলার ক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় নিজেকে আতœগোপন করে রাখে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায়, আসামী মোঃ রবিন মিয়া (৩০) সহ তার অন্যান্য সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর যোগসাজসে ভিকটিম মোঃ লিমন হোসেন (১৬)’কে হত্যার উদ্দেশ্যে উক্ত ভবনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!