1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুই মাসের   অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম।  বিয়ে নিয়ে দ্বন্দ্বে হামলার অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

দুই মাসের   অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম।  বিয়ে নিয়ে দ্বন্দ্বে হামলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১.১২ পিএম
  • ৮১৮ জন পঠিত
সুজন হোসেন রিফাত , মাদারীপুর প্রতিনিধি ।
মাদারীপুরের রাজৈরে বিয়ে নিয়ে দ্বন্দ্বে শুশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে  গৃহবধূর বাড়ির  লোকজনের বিরুদ্ধে। এঘটনায় শুশুরবাড়ির  এক অন্তঃসত্ত্বা  গৃহবধূসহ মোট চারজন আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থার ভ্রন।
ভুক্তভোগী পরিবার জানায়, রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার  চাকলাদারের ইতালি প্রবাসীর ছেলের সাথে পাশের গ্রাম চরমোস্তফাপুরের  আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে  প্রেমের বিয়ে হয়। এঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও একপর্যায়ে মেনে  নিতে বাধ্য হয়। এদিকে  প্রবাসী শাকিল বাড়িতে টাকা পয়সা না পাঠিয়ে তার নববধু আরিফার নামে টাকা  পাঠালে বাধে বিপত্তি। কথা-কাটাকাটি হলে  আরিফা চলে যায় তার বাবার বাড়ি।  এঘটনার জেরে শাকিলের বাসায়  ঈদের  দ্বিতীয়দিন  মঙ্গলবার  দুপুরে খাবার খাওয়ার সময়  ৫০ /৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। এ হামলায় শাকিলের অন্তঃসত্ত্বা  ভাবি ও তিন ভাই আহত হয়। আহতরা হলো প্রবাসী শাকিলের তিন ভাই  ইব্রাহিম চাকলাদার (৩২), রাকিব চাকলাদার (২৮) শামীম চাকলাদার (৩৫) ও তার দুই  মাসের   অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া বেগম (২১)।
প্রবাসী শাকিলের ভাই আলিরাজ চাকলাদার জানায়, আমার তিন ভাই ও অন্তঃসত্ত্বা ভাবীসহ চার গুরুতর আহত হয়েছে, আমি এর ন্যায় বিচার চাই।
  মারিয়া আক্তার জানায়, আমি দুই মাসের গর্ভবতী ওরা আমাকে মারধর করেছে ও মাথায়    আঘাত করেছে।
এঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান মুঠোফোন জানান, ঘটনাটা শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!