1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতারসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার - Madaripur Protidin
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতারসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫, ১১.৫২ এএম
  • ৪৬০ জন পঠিত

অফিস রিপোর্টঃ পল্লবীতে মেট্রোরেলের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ০২জনকে গ্রেফতারসহ ০৪টি মোবাইল ফোন
উদ্ধার করেছে র‌্যাব

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১ জুন গভীর ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-ডি, বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর পল্লবীতে মেট্রোরেলের নিচে বহুল আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ০২ জনকে গ্রেফতারসহ ০৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলোঃ পারভেজ @বাংলা পারভেজ (৩০), জেলা-ঢাকা ও মোঃ ইসমাইল হোসেন (২৭), জেলা-ঢাকা।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সিএনজি/অটোরিক্সায় করে ছিনতাই এর উদ্দ্যেশ্যে উপযুক্ত টার্গেটের জন্য ঘুরে বেড়াতো। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রো রেল ষ্টেশনের নিচে ভিকটিম আল-আমিন রানা (৩২) কে একা পেয়ে পথরোধ করে তার কাছ থেকে আই ফোন-১৩ মডেলের মোবাইলটি ছিনিয়ে নেয়। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হলে র‌্যাব আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তাদের দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনতাই করতো। পরবর্তীতে এসব ছিনতাইকৃত মোবাইলফোনসমূহের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!