1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা, আহত ৫, আটক এক - Madaripur Protidin
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা, আহত ৫, আটক এক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮.২৮ এএম
  • ৪০৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
জুলাইয়ে হতাহতের বাড়িতে মৌসুমী ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষিদের বিচার দাবি করেছেন আহত ও স্বজনরা। এরইমধ্যে সিসিটিভি দেখে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড় বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, জুলাই অভ্যুত্থানে হতাহতের বাড়িতে মৌসুমী ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমপুর থেকে শহরে ফিরছিলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাট উত্তরপাড়ে ‘বরিশাল গেট চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট’-এ চা-নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। এ সময় রেস্টুরেন্টের সামনে পার্কিং করা মিজান পরিবহনের স্টাফরা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যদের ইভটিজিং করে বলে অভিযোগ তোলা হয়। এর প্রতিবাদ করায় বাসের শ্রমিক ও ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের ওপর হামলা চালায় বাসের শ্রমিক ও স্থানীয় লোকজন। এতে আহত হয় সংগঠনের মূখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম আশিক, যুগ্ম আহবায়ক মিথিলা ফারজানা নীলা, কিরণ আক্তারসহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘটনায় মিজান পরিবহনের সংশ্লিষ্ট কারই বক্তব্য পাওয়া যায়নি।
আহত কিরণ আক্তার বলেন, ‘মেয়েদের ওপর এভাবে হামলা চালাবে এটা বুঝতেও পারিনি। ইভটিজিং-এর প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে। এর উপযুক্ত বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, ‘মারামারির অভিযোগ নিয়ে ৫ ছাত্র হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভিতে তার প্রমান রয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতাদের দাবি জানাচ্ছি।’
গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!