1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে হত্যা মামলায় নির্দোষীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে হত্যা মামলায় নির্দোষীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১.০২ পিএম
  • ৬১১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে ইটালী প্রবাসী হালিম খান হত্যা মামলায় একরামুল বেপারীকে আক্রোশ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়।
রাজেন্দ্রদী  দ্বারাদিয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। তারা বলেন,একরামুল বেপারী একজন শান্তিপ্রিয়, সৎ ও গ্রামবাসীর রয়েছে শ্রদ্ধেয় মানুষ। তাকে এ হত্যা মামলায় আসামি করার পেছনে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র রয়েছে।

মানববন্ধনে  একরামুলের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আমরাও হালিম খান হত্যার ন্যায়বিচার চাই। তবে যারা নির্দোষ তারা যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যারা প্রকৃত অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
একরামুলের চাচাতো ভাই নান্নু বেপারী বলেন, একরামুলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করার জন্যই এ হত্যা মামলায় আসামী করা হয়েছে।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!