1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - Madaripur Protidin
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

মাদারীপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬.০৪ পিএম
  • ৫০৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপরাস হলরুমে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব,ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি বক্তারা বলেন, খাবার ও পানিবাহিত সংক্রামক রোগ টাইফয়েড । সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।
এ অনুষ্ঠানে অন্যান্যদের আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নিগার সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপসচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, সিভিল সার্জন প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!