1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

কালকিনিতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২.০০ পিএম
  • ৪১৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে মোঃ সাইফুল ইসলাম মুন্সী-(২০) নামে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী-লক্ষীপুর সড়কের শ্নানঘাটা নামকস্থানে নিহতের বাড়ির সামনে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যেগে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধীক জনসাধারনের অংশ গ্রহনের মধ্যেদিয়ে এ কর্মসূচী পালন করা হয়। নিহত সাইফুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা থানার ধানকাঠি এলাকার পূর্বকান্দি গ্রামের সামসুল হক মুন্সীর ছেলে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, নিহতের বাবা শামচুল হক মুন্সী, নিহতের চাচা দেলোয়ার মুন্সী, কাঞ্চন, রমজান, রহিম হাওলাদার, ইউনুস, নিহতের মামা মিরাজ, ভাই রুস্তম ও ভাবি আরিফা আক্তার প্রমুখ। বিক্ষোভকারীরা এই হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য নিখোঁজের তিনদিন পরে গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুর থেকে নিহত ওই প্রবাসীর লাশ উদ্ধার করেন কালকিনি থানা পুলিশ। পরে এই ঘটনায় নিহতের মা মাছুদা বেগম বাদী হয়ে জাহীদ কাজীর নাম উল্লেখ করে ২/৩ জন অজ্ঞাত নামা আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাবের সহযোগীতায় কালকিনি থানা পুলিশ এজাহারভূক্ত আসামী জাহিদ কাজীসহ দুইজনকে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে পলাতক অবস্থায় তাদেরকে গ্রেফতার করেন।
মামলার বাদী ও নিহতের মা মাছুদা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। তিনি আরো বলেন, আমি মামলা করায় আসামি পক্ষের লোকজন আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকী প্রদান করে আসছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলামের মায়ের দায়ের করা মামলায় এজাহারভূক্ত প্রধান আসামী জাহিদ কাজীকে এবং বোরহান নামক এক জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!