1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার - Madaripur Protidin
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার

সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ১৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, উন্নয়নের সাথে থাকলে বাংলাদেশের উন্নতি হবে। ভবিষ্যতে জনগনের কাছে যাওয়ার সুযোগ পাবেন। সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় বিএনরি সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের লক্ষজনতা নির্যাতিত হয়েছিল এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাতে। গুম ও খুনের শিকার হয়েছে। তাদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।

গত ১৭ বছর বিএনপির নেতাকর্মী নির্যাতিত ও দেশের জন্য যুদ্ধ করেছে। অথচ, নতুন একটি দল রাস্তায় মাইক হাতে পেলেই আবলতাবল বলা শুরু করে। এমন’কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিয়েও বাজে মন্তব্য করে। তাদের উদ্দ্যেশে করে তালুকদার খোকন আরো বলেন, বিএনপি রাতের ভোটে নির্বাচিত হয়নি। জণগনের বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে কথা বলছে বর্তমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!