1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  - Madaripur Protidin
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১.১০ পিএম
  • ২৩ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর শামীম আহমেদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে টেকেরহাট-কবিরাজপুর সড়কের উপজেলার হোসেনপুরের রাস্তার পাশে পুকুর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত শামীম আহম্মেদ ঢাকা কেরানীগঞ্জের হযরতপুর এলাকার মোঃ আলমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, শামীম বেশ কয়েক দিন পূর্বে  তার খালু হানিফ খার ভাড়াকৃত বাসা রাজৈর উপজেলার হোসেনপুরে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাত ১০টার সময় রাতের খাবার খেয়ে রুমে ঘুমাতে যায়। এর পর থেকে শামীম তার ব্যবহৃত মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোজাখুজির পর না পেয়ে পুলিশকে অবহিত করে। শুক্রবার দুপুরে শামীমের মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে পুকুর পাড়ে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!