1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ - Madaripur Protidin
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১.১৮ পিএম
  • ৩০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ইতালি প্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সদরের চাপাতলী গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম চোকিদার দীর্ঘদিন ধরে ইতালি থাকেন। বাড়িতে মা, স্ত্রী ও পরিবারের সদস্যরা বসবাস করেন। মোয়াজ্জেমের সাথে প্রতিবেশি রেজাউল চোকিদারের পাশে জমি নিয়ে চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। এরই সূত্র ধরে রেজাউল লোকজন নিয়ে ইতালি প্রবাসীর বসতঘরে ও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। বাধা দেয়ায় মোয়াজ্জেমের মা সুফিয়া বেগম ও স্ত্রী আয়েশা আক্তারকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। যদিও ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল। এদিকে এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

মোয়াজ্জেমের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ‘রাতেরবেলা রেজাউল লোকজন নিয়ে ব্যাপক তান্ডব চালিয়েছে। ঘরে কোন পুরুষ ছিল না। ভাঙচুর ও মারধর করেছে তারা। এ ঘটনায় আমি বিচার চাই।’
মোয়াজ্জেমের মা সুফিয়া বেগম বলেন, ‘জমি নিয়ে ঝামেলার কারনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এখন অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এর কঠিন বিচার দাবী করছি।’
অভিযুক্ত রেজাউল চোকিদার বলেন, ‘আমি আমার জায়গায় বাড়ি নির্মাণ করতে গেলে বাধা আসছে। ১৪৪ ধারা জারি হলে পুলিশ দিয়ে তারা আমাকে হয়রানী করছে। বাড়ি নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে। এরপর আমি কি করে তাদের ঘরে হামলা বা ভাঙচুর করবো? তাদের সব অভিযোগ মিথ্যা।’

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘জমি নিয়ে বিরোধে আদালতের নিষেধাজ্ঞা চলমান। ইতালি প্রবাসীর বসতঘরে হামলা ও মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!