1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত - Madaripur Protidin
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫.২৮ পিএম
  • ৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ

রাজৈর, মাদারীপুর, ১০ নভেম্বর ২০২৬: নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে  রাজৈর উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি  গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার   রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।   এ সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার    রোকসানা খাইরুন নেছা ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’   প্রকল্পের আওতায় রাজৈর উপজেলায় অভিবাসন ব্যবস্থাপনা ও সেবাপ্রদান কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রাইটস যশোর কাজ করছে।

সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার করা, অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন,  মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়অনিয়মিত উপায়ে বিদেশ যাওয়ার প্রবনতা সবচেয়ে বেশি। সুতরাং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি তথ্য প্রাপ্তি ও রেফারেল ব্যবস্থাপনার জন্য উপজেলা পর্যায়ে একটি গুরুত্বপুর্ন হাব হতে পারে। সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা রূপসা উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন এবং অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেন।

নিয়মিত অভিবাসন ব্যবস্থানা ও টেকসই পুনঃএকত্রীকরণে শক্তিশালী সেবা ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউনিয়ন তথা কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর উপর সভাপতি থেকে সকল অংশীজন জোর দেন। কমিটি গঠন সভায় আলোচনার মাধ্যমে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থ প্রত্যাগত অভিবাসী ও তাদের পরিবারের জন্য পরিসেবা বৃদ্ধিতে রেফারেল ব্যবস্থা জোরদার করনে সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভায় উল্লেখিত বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি আবদুল্লা আল মামুন, সদস্য একাডেমিক সুপার ভাইজার ননী গোপাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া,ইত্তেফাক প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!