1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০, ২.৩৬ পিএম
  • ৯১৩ জন পঠিত

মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ৫ জন বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে মৃত্যুবরন করেছেন। এরা হচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলার হাজির হাওলা এলাকার কাওসার মিয়া এবং উপসর্গ নিয়ে থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান মিণাল তালুকদার, হরিকুমারিয়া এলাকার রকিব উদ্দিন। এ নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে মারা গেলেন ১২ জন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলার হাজির হাওলা এলাকার কাওসার মিয়া (৫৮) নামে এক ব্যক্তি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি ১৩ তারিখে হাসপাতালে ভর্তি হয়ে করোনা টেস্ট দেন। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
মাদারীপুর শহরের থানতলী এলাকার আজাদ খান (৫৮) একইদিন সকালে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়ার পর সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তার করোনার নমুনা সংগ্রহ করেছে। আজাদ খানের জ¦র ও কাশি ছিল কয়েকদিন ধরে।
সদর উপজেলার পুরানবাজার রাস্তি এলাকার আলমগীর বেপারী (৫০) বৃহস্পতিবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি জ¦র ও কাশি নিয়ে চার/পাঁচদিন ধরে ভুগছিলেন। বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে তার করোনার টেস্ট দেয় পরিবারের লোকজন।
মাদারীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হরিকুমারিয়া এলাকার রকিব উদ্দিন (৬৫) করোনা উপসর্গ নিয়ে একইদিন সকালে নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর করোনার নমুনা সংগ্রহ করা হয়।
সদর উপজেলার ১ নং দূর্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আনিচুর রহমান মিনাল তালুকদার (৪৮) করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। জ¦র ও কাশি নিয়ে পাঁচদিন পূর্বে সদর হাসপাতালে এসেছিলেন। পরে চারদিন পূর্বে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ফরিদপুরে করোনা টেস্ট দেন। রিপোর্ট আগামী রোববার পাবেন।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে মৃত্যুবরন করেছেন। করোনা উপসর্গ নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুবরণ করা সকলকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!