1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কোরবানী। রাজৈরে গোল কাঠের কদর বেড়েছে - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কোরবানী। রাজৈরে গোল কাঠের কদর বেড়েছে

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১২.০১ পিএম
  • ৪৭২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি। কোরবানীর গরু কেনা শেষ। এবার আনুষঙ্গিক সরঞ্জাম কেনাকাটার পালা। আর মাংস কাটার জন্য তেঁতুল গাছের গোল খন্ডের (গোল কাঠ) ব্যাপক কদর বেড়েছে। টেকেরহাট বন্দরসহ রাজৈর – মুকসুদপুর উপজেলার সর্বত্র হাটে বাজারে তেতুল গাছের গোল খন্ড নিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়িরা। তেতুল গাছ দিয়ে বানানো এ গোল কাঠের উপর রেখে বড় বড় মাংস পিন্ড খন্ড খন্ড বা টুকরা টুকরা করতে সহজ হয়। এ কারনে যারা পশু কোরবানী দেন, তাদের কাছে এ গোল কাঠের ব্যাপক চাহিদা। ঈদের আগে গ্রাম থেকে ব্যবসায়ীরা তেতুল গাছ কিনে এনে কাঠ চেরাই মিলে নিয়ে তা সাইজ করে কেটে আনে। পরে তা বাজারে বিক্রী করে।

টেকেরহাটে মাংস কাটার গোল কাঠ ব্যবসায়ী ওমর আলী জানান, প্রকার ভেদে প্রতিটি গোল কাঠের খন্ডের মূল্য ২০০ থেকে ৪০০ টাকা। গ্রাম এলাকায় এখন তেঁতুল গাছ আগের মতো পাওয়া যায় না। এজন্য প্রতি বছরই এই কাঠের দাম বাড়ছে। রাজৈর ও মুকসুদপুর উপজেলা থেকে তেতুল কাঠ প্রতিবছর কোরবানী ঈদের আগে দেশের বিভিন্ন এলাকাতেও চলে যায়। এক সময় এই উপজেলার প্রতিটি গ্রামে প্রচুর তেতুল গাছ ছিল। কিন্তু এর চাহিদা বৃদ্ধির কারণে বিক্রি হতে হতে গ্রাম এলাকা থেকে এখন তেতুল গাছ প্রায় উধাও হয়ে গেছে। এখন নতুন করে আর কেউ তেতুল গাছ রোপনে উৎসাহিত হচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!