1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাত গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭.০৩ পিএম
  • ৮০১ জন পঠিত

রাজৈর ( মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও নগদ টাকাসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল । গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গত ১৫ আগস্ট রাতে রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের আ: কুদ্দুস মাতুব্বরের বাড়ীতে সংঘটিত হয়। ছয় ডাকাত মুখশ পরে বাড়ীর পিছনের দরজার কেচি গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দিনই রাজৈর থানায় উক্ত ঘটনায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর নাজমুল হোসেন ২১ আগস্ট রাজৈর থেকে ডাকাত দলের সদস্য মাফুজাল (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনা স্বীকার করে ১১ জন সহযোগির নাম উল্লেখ করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেন।

পরবর্তীতে শিবচর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, রাজৈর থানার ওসি শেখ সাদিক ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল মামুন তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে ডাকাত দলের ৬ জনকে দুটি দেশীয় পাইপ গান, চার রাউন্ড কার্তুজ, একশ দশ পিচ ইয়াবা ও নগদ পাঁচ হাজার টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুরের মস্তফাপুর এলাকার শাজাহান হাওলাদারের ছেলে গাল কাটা লিটন হাওলাদার (৪০), গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার নূর হোসেন শেখ এর ছেলে সাজ্জাদ শেখ (৩২), একই এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে চুন্নু মিয়া (৫১), গোপালগঞ্জ সদরের নির্মল বিশ্বাসের ছেলে সুখদেব বিশ্বাস (৩২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী চৌধূরীকান্দি গ্রামের হাশেম শেখের ছেলে মো. আলী শেখ (৩৭), একই উপজেলার পাতরাইল দিঘীর বাগবাড়ী গ্রামের কাদের মাতুব্বরের ছেলে মিঠু মাতুব্বর (৩৫)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!