1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের সিংগাইরে ২৪ ঘন্টা পর অপহৃত ১৪ বছরের শিশুকে উদ্ধার, অপহরনকারী ২ মহিলাকে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানিকগঞ্জের সিংগাইরে ২৪ ঘন্টা পর অপহৃত ১৪ বছরের শিশুকে উদ্ধার, অপহরনকারী ২ মহিলাকে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৫.২২ পিএম
  • ৭০৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা হতে অপহৃত ১৪ বছরের শিশুকে অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরনকারী চক্রের ২ জন গ্রেফতার।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গত ৩০ আগষ্ট নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, ২৮ আগষ্ট ঢাকা জেলার সিংগাইর থানা এলাকা থেকে ১৪ বছরের শিশু অপহৃত হয়। উক্ত ঘটনার পরের দিন অপহরণকারী চক্র শিশুটির পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিলো। প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩১আগষ্ট সকাল ১০টা হতে বিকাল সারে চারটা পর্যন্ত মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরনের সাথে জড়িত মোছাঃ মর্জিনা আক্তার (৩৬), জেলা- মানিকগঞ্জ ও মোছাঃ রোজিনা আক্তার (৩২), জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার সিংগাইর, ঘিওর, শিবালয় থানা এলাকাসহ আশপাশ এলাকা হতে শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে অপহরন করে আসছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৮ আগষ্ট দুপুর সারে বারোটার দিকে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সিংগাইর থানাধীন আলীনগরস্থ এলাকা হতে অপহরন করে গাজীপুর এলাকার একটি অজ্ঞাতনামা বাসায় নিয়ে যায়। রাতেই তারা স্থান পরিবর্তন কৌশল হিসেবে আবার মানিকগঞ্জ নিয়ে আসে। শিশুটি গাজীপুর পৌঁছানোর সাথে সাথে অপহরণকারীরা তার হাত ও চোখ-মুখ বেঁধে শারীরিক এবং মানসিক নির্যাতন করে শিশুটির পরিবারের সদস্যদের’কে শিশুটির মারধরের শব্দ, কান্নার চিৎকার শুনিয়ে ৫,০০,০০০/- টাকা মুক্তিপন দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দিতে থাকে। শিশুটিকে মানিকগঞ্জ নিয়ে এসে মারধরের শব্দ, কান্নার চিৎকার শুনিয়ে মুক্তিপণের টাকা বার বার দাবী করতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!