1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের হৃীলায় ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফের হৃীলায় ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৪.১৬ পিএম
  • ৬৮০ জন পঠিত

অফিস রিপোটঃ
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ জাদিমুড়া এলাকা হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ
১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়,  এরই  ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ জাদিমুড়া গ্রামস্থ টেকনাফ-কক্সবাজার রোডের ওমর খাল ব্রীজের উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১সেপ্টেম্বর আনুমানিক ১৪.২০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী ১। মোঃ জাহেদ (৩৫), পিতা-মৃত আলী মিয়া, মাতা- গুলমেহের, সাং- দক্ষীন লেদা, ওয়ার্ড নং-০৬, ইউ/পি- হৃীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে এবং তার সহযোগী আরো একজন পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর অটোরিক্স তল্লাশী করে অটোরিক্সার পিছনে যাত্রী বসার সিটের উপর একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ অটোরিক্সাটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!