1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর তুরাগ থেকে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারীর ২ সদস্য’কে গ্রেফতার চোরাই পিকআপ উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজধানীর তুরাগ থেকে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারীর ২ সদস্য’কে গ্রেফতার চোরাই পিকআপ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২.২৭ পিএম
  • ৭১৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করতঃ অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ২৮ নভেম্বর ভিকটিম র‌্যাব-৪ বরাবর তার গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৮ নভেম্বর বিকেল ঢাকা মহানগরীর তুরাগ থানাদীন বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারাইকৃত ১ টি পিকআপসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্য মোঃ শরিফ (২২), জেলা- ঢাকা ও মোঃ নাজমুল হোসেন (৩৫), জেলা- ঢাকা।
গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের নাম-ঠিকানা সহ পলাতক সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীদ্বয় আরো জানায় যে, তারা একটি সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের সদস্য। ধৃত আসামীদ্বয় পলাতক আসামীদের সহায়তায় পূর্ব পরিকল্পনা মতে পরষ্পর যোগসাজসে ঢাকা জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপ ভ্যান চুরি করে নিজেদের দখলে রেখে গাড়ীর মালিকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের নিকট হতে বিকাশ ও নগদ সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিপুল পরিমান টাকা দাবি করতো। কেউ টাকা দিতে না চাইলে আসামীরা তাদের চুরিকৃত গাড়ীর বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে তা বিভিন্ন মটরস এর দোকানে খুচরা মূল্যে অবৈধভাবে বিক্রয় করে দিতো। এভাবে ধৃত আসামীদ্বয় পলাতক অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন যাবত অসংখ্য পিকআপ ভ্যান গাড়ী চুরি করে মোটা অংকের বিপুল পরিমান টাকা আদায় করে বলে ধৃত আসামীদ্বয় স্বীকার করে। এ চক্রের আরও অনেক পলাতক সদস্য পলাতক রয়েছে। যাদের গ্রেফতারে র‌্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!