1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গণ উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিনামূল্যে বাত ব্যথা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু 

গণ উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিনামূল্যে বাত ব্যথা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৩.৩৮ পিএম
  • ৬৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।গণ উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সংস্থার খালিয়াস্থ জনস্বাস্থ্য সেবা কার্যক্রমে সংস্থার বাস্তবায়িত পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ২০ই ডিসেম্বর ২০২১ ইং তারিখে বিনামূল্যে ‘বাত ব্যথা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প’ আয়োজন করে।  স্বাস্থ্য ক্যাম্পে  ২০৫ জন রোগীকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ আনিসুজ্জামান-উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজৈর এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ হামিদুল শাহআলম-চেয়ারম্যান,খালিয়া ইউনিয়ন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন- উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন- দেশের উন্নয়নে সরকারী সংস্থার সাথে বেসরকারী সংস্থা উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে দেশের উন্নয়নে সংস্থাসমূহও ভুমিকা রাখছে। গণ উন্নয়ন প্রচেষ্টা দীর্ঘদিন হল বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য তিনি সংস্থাকে ধন্যবাদ প্রদান করেন এবং স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মহোদয় বলেন-আমি এ এলাকারই লোক, তাই ছোটবেলা থেকেই দেখেছি-গণ উন্নয়ন প্রচেষ্টা প্রতিষ্ঠাকাল হতেই অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে বিভিন্ন ধরণের স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। এ অঞ্চলের রোগী স্বাস্থ্য চিকিৎসার জন্য অনেকটাই গণ উন্নয়ন প্রচেষ্টার উপর নির্ভরশীল। সংস্থা দীর্ঘদিন তিনি বিনামূল্যে বিভিন্ন ধরণের স্বাস্থ্য ক্যাম্প চলমান রাখার জন্য গণ উন্নয়ন প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।

এ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি খোন্দকার মোঃ নূরুল ইসলাম শওকত- পরিচালক-কার্যক্রম ও প্রকল্প বলেন-সংস্থা স্বাস্থ্যসেবায় ১৯৭৩ সন হতে সংস্থার বিভিন্ন ধরণের কর্মকান্ডের সাথে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, মা ও শিশু স্বাস্থ্য ক্যাম্প, দন্ত চিকিৎসা ক্যাম্প, বাথব্যথা ও অর্থপেডিক চিকিৎসা ক্যাম্প ইত্যাদি বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করে আসছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ সমস্ত ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ বাত ব্যথা স্বাস্থ্য ক্যাম্পে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতা ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডাঃ গাজী মোঃ ওয়ালিউল ইসলাম-কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন ও ডাঃ মোঃ নাহিদ বাদশা-ফরিদপুর মেডিক্যাল কলেজ-কে সভাপতি সংস্থার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী- জনাব মোহাম্মদ খায়রুল মর্তুজা মজুমদার এবং সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!