1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  দুর্ধর্ষ  ডাকাতি  । - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

রাজৈরে  দুর্ধর্ষ  ডাকাতি  ।

  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৪ পিএম
  • ৭০১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । মঙ্গলবার গভীর রাতে রাজৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমদস্তার গ্রামের রবিউল মোল্লাবাড়িতে এ দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । এসময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ঘরের সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী টের পেয়ে তাদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ বলছে এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে ।

পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার গভীর রাতে রাজৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমদস্তার গ্রামের রবিউল মোল্লার বাড়ির ঘরের টিন খুলে ৭-৮জনের ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তা রবিউল মোল্লা ও তার স্ত্রীকে অস্ত্রে মুখে জিম্মি করে হাত পা বেঁধে তাদের সন্তানের গলা চাকু ঠেকিয়ে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে সকালবেলা মাছ ধরতে এসে জেলেরা তাদের চিৎকার শব্দ টের পেয়ে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনা এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে।
মাছ ধরতে আসা রহিমুল জানান, সকালবেলা মাছ ধরতে এসে হঠাৎ তাদের বাচ্চার কান্নার আওয়াজ শুনে এসে দেখি তাদেরকে বাধা অবস্থায় পড়ে আছে। পরে তাদেরকে ছাড়িয়ে পুলিশকে খবর দেই।

রাজৈর পৌরসভার ৮ নং কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে এসে দেখি রবিউল মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে ডাকাতদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।

রাজৈর থানার এসআই ইখতিয়ার আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি আলামত পেয়ে তা জব্দ করিছি । এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!