1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্নালংকারসহ ৪২ লাখ টাকার মালামাল লুট - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্নালংকারসহ ৪২ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১.৫৬ পিএম
  • ৬২৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে । ডাকাত দল দুই ব্যবসায়ীর বাড়িতে সুকৌশলে প্রবেশ করে ৫০ ভরি স্বর্নালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে যায় । এ সময় জনগন ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ন ব্যবসায়ী গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে এক সাথে বসবাস করে আসছে। তাদের দুই ভাইয়ের বসত ঘরে সুকৌশলে প্রবেশ করে একদল মুখশধারী ডাকাত। ঘরে প্রবেশ করে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের রশি দিয়ে হাত-পা বেধে ৫০ ভরি স্বর্নালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন ধাওয়া করে তামিম নামের এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে জনগন ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিমসহ আরো তিন ডাকাতের নাম আমরা জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!