1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুস, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগ - Madaripur Protidin
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ

রাজৈরে ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুস, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১.৩৫ পিএম
  • ৬৪৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদতা।
মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুস চাওয়া, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচারনের অভিযোগ উঠেছে। শুধু তাইই নয়, ইতোপুর্বে  জমা দেয়া ফাইল দুইবার হারিয়ে ফেলেছে।  এমন অভিযোগ তুলেছেন ভূক্তভোগি উপজেলার বৌলগ্রাম মুসলিম পাড়া সাউজুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার। তিনি মাদারীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার বরাবরসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন ।

প্রেরিত লিখিত অভিযোগে জানাযায়, প্রধান শিক্ষক সুমাইয়া সামসুন্নাহার ও তার স্বামী টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক হাসিবুল হাসান হাওলাদার বলেন ২২অক্টোবর খালিয়া তহশীলের তদন্ত রিপোর্টসহ চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। ২৩ অক্টোবর দুপুরে জমির দাগের সূচি সংশোধনের মিস-কেস শুনানিতে অংশ গ্রহনের জন্য সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে গেলে সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারী জানায়, সার্ভেয়ার রিপোর্ট করাতে টাকা লাগবে । শিক্ষিকা সুমাইয়া জানায়, এ কথা শুনে আমরা সার্ভেয়ারের কক্ষে গেলে সার্ভেয়ার ২হাজার টাকা দাবী করেন । এসময় বলি আপনার এ বিষয়টি আমরা দেখব। তাতেও তার মন টলেনি । এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে সার্ভেয়ার ক্ষিপ্ত হয়ে অফিস থেকে চলে যেতে বলেন । আমি এসিল্যান্ড খাদিজা আকতারের রেফারেন্স দিলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন । এসময়ে এক সাংবাদিক ঘটনার প্রতিবাদ করলে তাকে হেনস্তা করে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন। ইতোপুর্বে  অফিসে জমা দেয়া ফাইল রহস্যজনকভাবে  দুইবার গায়েব হয়ে গেছে।ফলে আমাদেরকে আবার কাগজপত্র জমা দিতে হয়েছে।

অফিস সংশ্লিষ্ট বিস্বস্ত একটি সুত্র দুই হাজার টাকা না দিলে সার্ভেয়ার মোয়াজ্জেম কোন ফাইলে সই করেন না।
এব্যাপারে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন জানান, সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে। এ মুহুর্তে আমি আর কোন বক্তব্য দেব না।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও এসিল্যান্ড খাদিজা আকতার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!