1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে প্রধান শিক্ষকের পদত্যাগ ॥ এলাকায় মিষ্টি বিতরন - Madaripur Protidin
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে প্রধান শিক্ষকের পদত্যাগ ॥ এলাকায় মিষ্টি বিতরন

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০১ পিএম
  • ৮৬১ জন পঠিত

কালকিনি
মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মোল্লা (ইনডেক্স নম্বর-৩৪১৯৭৪)) স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যাগ করেছেন । উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার দাসের কাছে তিনি তার পদত্যাগপত্রটি জমা দেন। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। এদিকে তার পদত্যাগের খবরে ওই এলাকায় মিষ্টি বিতরন করেছেন সাধারন জনগন। পদত্যাগপত্রে আবুল কালাম আজাদ লিখেছেন, আমার পারিবারিক প্রয়োজন সমস্যা থাকার কারণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ হতে আগামী ২২ ডিসেম্বর তারিখ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেছি। উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর নারী কেলেংকারী, অনিয়ম, দুর্নীতির ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ এনে ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার দাস বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!