1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, আহত ৪ - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, আহত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯.১২ এএম
  • ৭৩৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতি প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদরের ভদ্রখোলা গ্রামের শাজাহান হাওলাদারের সাথে একই এলাকার ইসমাইল মোল্লার বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে ইসমাইল মোল্লা লোকজন নিয়ে শাজাহান হাওলাদারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বাধা দেয়ায় হামলা চালিয়ে শাজাহান হাওলাদারের পক্ষের রাসেল মোড়ল ও তাজেল শেখসহ ৪ জন কুপিয়ে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা। পরিস্থিতি থমথমে হওয়ায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!