1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
১০ মাসেও দেশের মানুষ সংস্কারের কোন আলোর মুখ দেখেনি- বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরীন খান - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

১০ মাসেও দেশের মানুষ সংস্কারের কোন আলোর মুখ দেখেনি- বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরীন খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮.৫৯ এএম
  • ৬৪৮ জন পঠিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খান বলেছেন, “দেশের জনগণের প্রত্যাশা ছিল ব্যাপক সংস্কার হবে। কিন্তু ১০ মাসেও দেশের মানুষ সংস্কারের কোন আলোর মুখ দেখেনি। এটা আমাদেরকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। অন্তবর্তীকালীন সরকার অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময়ক্ষেপন করেছে-অপ্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত নিয়ে সময়ক্ষেপন করেছেন। এ দেশের অনেক উদাহরণ আছে, ৯০-এর আন্দোলনে তিনমাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে সময়ে দেশের জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এছাড়া আরো কয়েকবার দেশে তত্ত্ববধায়ক সরকার তিনমাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়েছিল। যা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু গত ১০ মাসে আমরা কোন সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের, এটা উপযুক্ত সময় নয়। এপ্রিল মাস মূলত প্রাকৃতিক দুর্যোগের মাস, ঝড়বৃষ্টি ও বন্যার মাস। এই সময় এসএসসি পরীক্ষা থাকে। ডিসেম্বর ও জানুয়ারি হলো জাতীয় নির্বাচনের উপযুক্ত সময়। এই সময়ে নির্বাচন হলে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।” সোমবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে ইতালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসিরউদ্দিনকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খানের সঞ্চালনায় ও ইতালী বিএনপির নেতা সাইফুল ইসলাম সরদার মামুনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, জেলা মৎসজীবি দলের সভাপতি সায়েম বেপারী, দুধখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ মোল্লাসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!