1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১.৩১ এএম
  • ৫৯৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর যাত্রী ছাউনির কাছে ভাঙ্গাগামী লেনে দুই বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানা সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে এ ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, সকালে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর যাত্রী ছাউনির পাশে ভাঙ্গাগামী লেনে দুটি কাভার্ডভ্যান জরুরি প্রয়োজনে থামিয়ে রেখে গাড়ি দুটির চালক রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের পেছনে হামীম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
এরপর নড়াইল এক্সপ্রেসের বাসটি একটি কাভার্ডভ্যানের চালক মো. ইমদাদকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইমদাদ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা। এসময় হামীম পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!