1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে আক্তার বাহিনীর অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

কালকিনিতে আক্তার বাহিনীর অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫.২০ পিএম
  • ৬০০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে আক্তার বাহিনীর সীমাহীন অন্যায়, অত্যাচার ও শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ভূক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী এলাকায় আক্তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর ব্যানারে শতাধীক নারী-পুরুষের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো.লাটু বেপারী, নিজাম আকন, মো. রতন, লিটন সরদার, খলিল ঘরামী, আবুল বাশার (জুলহাশ) বেপারী, দেলোয়ার ঘরামী, গিয়াস উদ্দিন ফকির, রশমালা বেগম, জুলেখা বেগম, ওসমান ও মজিতুন খাতুনসহ প্রায় শাতাধীক লোকজন।

ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্যেচর গ্রামের ইউপি সদস্য আতাউর রহমান ওরফে আক্তার শিকদারের নেতৃত্বে তার বাহিনীর লোক মামুন শিকদার, ইসমাইল শিকদার, বিপ্লব শিকদার, নজরুল ইসলাম, কালু শিকদার ও কাওসার শিকদার মিলে একই এলাকার লাটু বেপারী, আলী সরদার, মজিবর ফকির, সাইদুল আকন, ফরিদ আকন, মোবারক মল্লিক, বাসার বেপারী, শফিক মোল্লা ও মজিদ মোল্লাসহ বেশ কিছু নীরিহ মানুষের বসতঘর ভাংচুর ও বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ ছাড়া আক্তার শিকদারের লোকজনের হাতে দীর্ঘ ৮ বছর ধরে ওই এলাকার নীরিহ লোকজন মুখবুঝে অত্যাচার ও নির্যাতন সহ্য করে আসছে। আক্তার শিকদার আওয়ামী লীগের লোক হওয়ায় ভুক্তভোগীরা এতোদিন থানাসহ বিভিন্নস্থানে অভিযোগ দিয়েও তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি। অভিযোগে আরো জানাযায়, আক্তার বাহিনীর লোকজনের বিরুদ্ধে থানায় ধর্ষন, হত্যাসহ বিভিন্ন ধরনের একাধীক মামলা থাকায় অনেকে বর্তমানে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে রয়েছেন। ফলে বর্তমানে ওই এলাকায় বেশ শান্ত রয়েছে। তবে ওই হত্যা ও ধর্ষন মামলার আসামীরা পুনরায় এলাকায় এসে শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করে আসছে বলে ভুক্তভোগীরা জানান। তাদের এ অত্যাচার সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী লাটু বেপারী, লিটন সরদার, ওসমান ও রতনসহ একাধিক লোকজন ক্ষোভের সঙ্গে জানান, আক্তার মেম্বর ও তার বাহিনীর লোকজনের অত্যাচারে আমরা ৮ বছর বাড়ি ঘরে থাকতে পারিনি। তারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে অনেক। বাড়ি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে ধর্ষন, হত্যা, লুট, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা বর্তমানে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা আক্তার মেম্বর ও তার সহযোগীদের দৃষ্টান্ত মুলক বিচার চাই।
এ বিষয় অভিযুক্ত ইউপি সদস্য আতাউর রহমান ওরফে আক্তার শিকদারের জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা যারাই করুক তাদের ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!