1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ৯২৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।:
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ঘর থেকে তার ভাইসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের আপন ভাই মিজান (৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম (৩৫)। তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ জানুয়ারী) দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বসবাসরত ভবনের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তল্লাশী করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। রাজৈর থানা এলাকার মধ্যে কেউ মাদক বিক্রি-সেবন করতে পারবে না। যেই হোক না কেন, মাদকের বিষয় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!