1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষ ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করেছেন - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মাদারীপুরের দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষ ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করেছেন

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১.২৫ পিএম
  • ৫২৯ জন পঠিত

কালকিনি
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করেছেন দুই উপজেলার প্রায় বিশ হাজার স্থানীয় বাসিন্দা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার পর থেকে ডাকাত আসার গুজবে আতঙ্কিত হয়ে পড়েন দুই উপজেলার হাজার হাজার মানুষ। এ আকঙ্ক চলে ভোররাত চারটা পর্যন্ত। এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ডাকাত আসার খবর দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এদিক-বিদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। অপরদিকে কেউ কেউ রাত জেগে নিজের জানমাল ও সম্পদের পাহাড়া দিয়েছেন। তবে উপজেলার কোথাও ডাকাতি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রথমে উপজেলার মিয়ারহাট বাজারে নদীপথে ডাকাত আসছে এমত তথ্য ছড়িয়ে পরে। পরে ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে তা কালকিনি ও ডাসার উপজেলাসহ আশেপাশের আরও দু’একটি উপজেলায় ছড়ায়। পরে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ডাকাত আসার খবর দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে এদিক-বিদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। কেউ কেউ রাত জেগে নিজের জানমাল ও সম্পদের পাহাড়া দেন। তবে উপজেলার কোথাও ডাকাতি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন বলেন, ডাকাতির আতঙ্কে সারারাত ঘুমোতে পারিনি। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পরিকল্পিতভাবে মানুষের মাঝে ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে। শুধু কালকিনি ও ডাসার উপজেলাসহ শরীয়তপুরের বেশ কয়েকটি এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, গভীররাতে প্রথমে মিয়ারহাট থেকে ঘটনার সূত্রপাত। পরে পুরো উপজেলায় ছড়িয়ে পরে। ডাকাত আসার বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!