1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বোরহান মেম্বর হত্যা মামলার প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে খুলনার দিঘলিয়া থেকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ

মাদারীপুরে বোরহান মেম্বর হত্যা মামলার প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে খুলনার দিঘলিয়া থেকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৩.২০ পিএম
  • ৪৪৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র‌্যাব-৬, সিপিএসসি, লবণচরা খুলনা এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর বোরহান মেম্বর হত্যা মামলার প্রধান আসামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা হতে গ্রেফতার

র‌্যা্ব জানায়,  এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত উদ্ধার অভিযান ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-৬, সিপিএসসি তথ্য প্রযুক্তি সহায়তায় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ জনৈক আবুল বাশার (৩৫), পিতা-আজিদ মাতুব্বর এর বাড়ির সামনে হতেচাঞ্চল্যকরহত্যামামলারআসামী গ্রেফতারকরে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃএজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী রিনি আক্তার (৩৭), স্বামী-মৃত বোরহান মোল্যা, সাং-চরকুলপদ্দী, থানা-মাদারীপুর সদর মডেল, জেলা-মাদারীপুর, মাদারীপুর সদর মডেল থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দাখিলকরেন যে, বাদীর স্বামী ভিকটিম বোরহান মোল্যা ৫এপ্রিল মাদারীপুর পুরান বাজার হতে অটোরিক্সা যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে দুপুরে মাদারীপুর সদর মডেল থানাধীন কুলপদ্দী চৌরাস্তায় জাহান্দার আলী জাহান এর ডেইলী বাজার মার্কেট এর সামনে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামী মোঃ সোবাহান সরদার (৫৮), পিতা-মৃত ফাজিল সরদার, সাং-চরকুলপদ্দী, থানা-মাদারীপুর সদর মডেল, জেলা-মাদারীপুরের নেতৃত্বে তার সহযোগী আসামীরা হাতে প্রানাশক অস্ত্র-শস্ত্র নিয়ে ভিকটিমকে গতিরোধ করে। তখন ধৃত আসামীর হুকুমে তার সহযোগী আসামীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছ্যানদা ও চাপাতি দিয়ে ভিকটিম বোরহান মোল্যার ডান পাশের নিতম্বে, হাতে ও দু’পায়ে আঘাত করে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। এছাড়াও ধৃত আসামীর নির্দেশে তার সহযোগী আসামীরা লোহার রড দিয়ে ভিকটিমকে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬এপ্রিল ভিকটিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত্র পরিবারের সদস্যরা ভিকটিমকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আই.সি.ইউ তে ভর্তি করেন। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭এপ্রিল ভিকটিম বোরহান মোল্যা মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা নং- ১৬, তারিখঃ ১০/০৪/২০২৫ খ্রি:, ধারা-১৪৩/৩৪১/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক-নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামীদের প্রেফতারের উদ্দেশ্যে কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-৬, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল -১১ এপ্রিল রাত্র ০০:৫০ ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ জনৈক আবুল বাশার (৩৫), পিতা-আজিদ মাতুব্বর এর বাড়ির সামনে হতে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সোবাহান সরদার (৫৮) কে গ্রেফতার করে। ধৃত আসামীকে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশের নিকট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!