1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জমিজমার বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মাদারীপুরে জমিজমার বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪.২৯ পিএম
  • ৬৭৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম তালুকদার (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ মে) সকালে শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম তালুকদার শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়ন হাজীপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

ভূক্তভোগি পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রফিকুল ইসলাম তালুকদারের সাথে তার চাচা আমিনুর ইসলাম তালুকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার সকালে নিজ জমিতে কাজ করছিলেন রফিকুল ইসলাম তালুকদার। এ সময় বাঁধা দেয় তার চাচা আমিনুল ইসলাম তালুকদার। এই সময় চাচার সাথে থাকা শহিদুল ইসলাম তালুকদার, হাসিবুল ইসলামসহ অজ্ঞাত ৫ থেকে ৬ মিলে প্রবাসী যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রফিকুল ইসলাম তালুকদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এব্যাপারে প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার জানান, আমার আপন চাচার কাছে টাকা পাই। সেই টাকা চাওয়ায় এবং নিজ পৈতৃক সূত্রে পাওয়া জমিতে গাছ লাগাতে গেলে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি ও আমার মা মারাত্মকভাবে জখম হই। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
তবে হামলার বিষয় তার চাচা আমিনুর ইসলাম তালুকদারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, ‘এই ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুজে বের করে আইনানুগ শাস্তি ব্যবস্থা করা হবে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!