1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৯ পিএম
  • ৪৭৮ জন পঠিত

অফিস রিপোর্ট: পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার

“বাংলাদেশ আমার অহংকার”-এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনেসুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি ছিনতাইকারী, ডাকাত এবং চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটিআভিযানিক দল ০৮ সেপ্টেম্বর   সন্ধ্যায় ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময়০২ জনকে গ্রেফতার করে। তারা হলো চাকুরিচ্যুত পুলিশের সাব ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান (৩৫) এবং জসিম উদ্দীন (৩২)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১টি পুলিশ আইডি কার্ড, ১টি হ্যান্ডকাপ এবং১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও র‌্যাব-৪সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় দিয়ে, মামলা এবং গ্রেফতারের ভয় দেখিয়ে একটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেছে। পরবর্তীতে ০৮ সেপ্টেম্বর   সন্ধ্যায় রওশনআরা ইন্টারনেট কোম্পানি এবং কমিউনিকেশন সেন্টারে দুই জন সদস্য পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের উদ্দেশ্যে আসে।প্রতিষ্ঠানের মালিক চাঁদা দিতে সম্মত না হলে তাকে গ্রেফতার ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী হায়দার আলী বিষয়টি র‌্যাব-৪ কে জানালে তৎক্ষণাৎ একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় চাকুরিচ্যুত পুলিশের সাব ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান (৩৫) এবং তার সহযোগী জসিম উদ্দীন (৩২)’কে ১টি পুলিশ আইডি কার্ড, ১টি হ্যান্ডকাপ এবং ১টি ওয়াকিটকি সেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পুলিশের সাবেক সাব ইন্সপেক্টর(নিরস্ত্র)সাজ্জাদুর রহমান২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকে চাকুরী হতে বরখাস্ত করা হয়। পরবর্তীতে আসামি সাজ্জাদুর রহমান ও তার সহযোগীদের মাধ্যমে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!