1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৫ পিএম
  • ৪৯৬ জন পঠিত

অফিস রিপোর্ট : ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর আভিযানিক দল ৭ সেপ্টেম্বর  ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মহসিন ইসলাম মিয়াজি (৫১) এবং তার সহযোগী শাহিদা (৫৫)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও র‌্যাব-৪, সিপিসি-১ এবং সিপিএসসি সূত্রে জানা যায়, ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মনিপুর, বানি’স ক্রিয়েশন, নভেলটি কেক হাউস এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ সিপিসি-১ এবং সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মহসিন ইসলাম মিয়াজি (৫১)’কে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে যার আনুমানিক মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং উক্ত সময়ে তার সহযোগী শাহিদা (৫৫)’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে সবজি ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!