1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরের শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৩১ পিএম
  • ৪৫৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর(২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

রোববার(১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ৪/৫ জনের এক দল। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে রাত ১০ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। এবং সে ওই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি এবং সপ্তাহখানেক আগে জামিনে বের হয়ে আসেন তিনি। নিহত রাকিব বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সাথে নিহত রাকিব মাদবরদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামী রাকিব মাদবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন।

রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৪/৫ জনের একটি ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর হামলা চালায়। রাকিবকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস পূর্বে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল রাকিব। সেই হত্যার ঘটনায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!