1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমরা সবাই ভাই ভাই এটাই আমাদের মূল মন্ত্র- মাদারীপুরে দূর্গাৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

আমরা সবাই ভাই ভাই এটাই আমাদের মূল মন্ত্র- মাদারীপুরে দূর্গাৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৩৪ পিএম
  • ৫২০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে দূর্গাৎসবের প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন- আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে কাজ করবো। আমরা একসাথে থাকতে চাই, আমাদের মাঝে কোন ভেদাভেদ থাকবে না। আমরা ভাই ভাই হিসেবে কাজ করবো। এটাই হবে আমাদের মূলমন্ত্র। আমরা কেউ নিজেদের একেক সম্প্রদায়ের মনে করবো না। আমরা সবাই অভিন্ন। আমাদের মধ্যে থাকবে ভালবাসা, আমাদের মধ্যে থাকবে সম্প্রীতি। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির(গোবিন্দ বাড়ি) পরিদর্শনে এসে সনাতন ধর্মালম্বীদের সাথে উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও গোবিন্দ বাড়ি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এসব কথা বলেন। এসময় মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ, এম ইবনে মিজান, ওসি রকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছি। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার আপনাদের কথা চিন্তা করেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। আমরা প্রতিটি পূজা মন্ডপে যাচ্ছি। আমরা আপনারা যারা সনাতন ধর্মালম্বী রয়েছেন তাদের সাথে কথা বলছি। আমরা বলছি, শুধু হিন্দু নয় আমরা সবাই মানুষ। আপনাদের যে কোন সমস্যা আমাকে সরাসরি জানাবেন। গত বছরের ৫ আগষ্টের পর অনেকেই আমার কাছে গিয়ে জানিয়েছিলেন চাঁদাবাজির কথা। আমি সেটা দমন করেছি। স্থানীয় প্রশাসনের প্রতি আমার নির্দেশনা থাকবে এমন কোন ঘটনা যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!