1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২.১৯ পিএম
  • ২৮৭ জন পঠিত

মাদারীপুর, ২৫ জুন ২০২৬: মাদারীপুরে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় তরুনদের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তরুণ স্বেচ্ছাছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আজ (২৫ জুন ২০২৬) মাদারীপুর লিগ্যাল এইড এ্যাসোসিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে।
এতে মাদারীপুরে কর্মরত ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশত প্রতিনিধি অংশ নেয়। কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। মুল আলোচনায় তিনি দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন ও এর উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে ইয়েস উপকমিটি’র আহ্বায়ক আঞ্জুমান আরা কবির জুলিয়া বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে সর্বক্ষেত্রে সুশাসনের চর্চা প্রতিষ্ঠা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে আজকের তরুণদেরকেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কর্মশালার সমাপনী বক্তব্য প্রদান করেন সনাক মাদারীপুরের সভাপতি খান মো. শহীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু, টিআইবি ঢাকা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মাহান উল হক, সনাক সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু, ইয়েস দলনেতা মো: ইব্রাহিম, সদস্য রুপালী আক্তার প্রমূখ ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি আন্না আক্তার। কর্মশালায় বাংলাদেশ স্কাউটস মাদারীপুর জেলা রোভার, তারুণ্য পরিবার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর, স্বপ্নের সবুজ বাংলাদেশ, তারুণ্য শক্তি ফাউন্ডেশন, বাঁধন মাদারীপুর সরকারি কলেজ ইউনিট, বরিশাল জোন; দীপ্ত তারুণ্য মাদারীপুর, তারুন্যের প্রভাত, সবুজ বাংলাদেশ, স্বপ্নচূড়া তরুন সংঘ, ধ্রুবতারা পরিবার, বন্ধন পরিবার-মাদারীপুর সর: কলেজ, অদম্য মাদারীপুর, বন্ধু সভা-প্রথম আলো, বসুন্ধরা শুভ সংঘ (সামাজিক-সাংস্কৃতিক সংগঠন), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), মাদারীপুর সরকারি কলেজ, শুভ সংঘ, মাদারীপুর সরকারী কলেজ, এমজিসি ক্যারিয়ার ক্লাব-মাদারীপুর সরকারি কলেজ, বাংলাদেশ স্কাউটস, রোভার, মাদারীপুর সরকারী কলেজ; বিডিক্লিন মাদারীপুর, মানবিক রক্ত ব্যাংক এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!