1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা - Madaripur Protidin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯.৩৩ পিএম
  • ১৯৪ জন পঠিত

মাদারীপুর, ২৪ জুন ২০২৬: মাদারীপুরের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা বুধবার (২৪-৬-২৬) মাদারীপুর সমন্বিত সরকারী অফিস ভবনের মাল্টিপারপারস হলরুমে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তাগণ মাদারীপুরের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সনাক সভাপতি খান মো. শহীদ-এর সভাপতিত্বে এবং সদস্য শাহাদত হোসেন লিটন ও আঞ্জুমান আরা কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। তিনি স্বেচ্ছাব্রতী টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন, সমমনা সংগঠনদের অধিকতর সম্পৃক্তকরণে কার্যকর নেটওয়ার্কিং কৌশল এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহসভাপতি এনায়েত হোসেন নান্নু, সনাক সদস্য মহাদেব বর্মন, মমতাজ হক, প্রফেসর মকবুল হোসেন, আশীষ কুমার বৈদ্য, সাদমান এরিক জাসচু, ফরিদা ইয়াসমিন লাকী, কুমার লাভলুসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে দলনেতা মো: ইব্রাহীম, ইয়েস সদস্য রুপালী আক্তার, কামরুল ইসলাম, রিয়া মনি ও আলী আজগর; খোয়াজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক আসমা বেগম সদস্য পাভেল সরদার; শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক তাসমিয়া আক্তার ও সদস্য সাবিনা ইয়াসমিন; শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় বিষয়ক এসিজির সমন্বয়ক মুন্নি আক্তার ও সহ-সমন্বয়ক আবু জাফর; মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বিষয়ক এসিজির সদস্য নুপুর আক্তার; শহীদ সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক এসিজির সমন্বয়ক আকলিমা আক্তার ও সদস্য রাহাদ তালুকদার; লক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক নাদিরা আক্তার ও সদস্য সোহেল ফকির; পূর্বরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক এসিজির সমন্বয়ক সুমন হোসেন হাওলাদার ও সদস্য লাইলী আক্তার; সেতারা-সাহিনা ঝাউদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক হালিমা বেগম এবং সহকারী কমিশনার, মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিস বিষয়ক এসিজির সমন্বয়ক মো: মাহবুবার রহমান ও তনিমা বাগচীসহ প্রমূখ ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন এবং দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।

কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সহ-সভাপতি আন্না আক্তার সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপনি করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!