1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার। দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার। দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার ।

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৫২৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুর সদরের একটি বাড়ীর তিনটি বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও মাদক চোরাকারবারি দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর ডিবি পুলিশের একটি চৌকশ টিম। গোপন তথ্যের সুত্র ধরে শুক্রবার দিবাগত (১.৩০ মি:) গভীর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জি, এনামুল দর্জি ও নুরু দর্জির বসত ঘর থেকে ৯ বস্তায় কালো কচটেপ দিয়ে পেচানো ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার এবং নান্নু দর্জি(৬২) ও নুরু দর্জি(৪২) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে। এসময় শীর্ষ মাদক কারবারী এনামুল দর্জি ও সুমন দর্জি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নান্নু দর্জি সদর উপজেলা উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত মোতালেব দর্জি ছেলে ও নুরু দর্জি একই বাড়ীর মৃত ধলু দর্জির ছেলে ও পলাতক এনামুল দর্জি একই বাড়ীর ইব্রাহীম দর্জির ছেলে ও সুমন দর্জি গ্রেপ্তারকৃত নান্নু দর্জির ছেলে।

গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের মধ্যে এনামুল দর্জি নামে মাদকসহ ৯টি মামলা এবং অন্যান্য আসামিদের নামেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ্ অপস) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ্ অপস) জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ অভিযানে আরো অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর রাতে এ ব্যাপারে ৪জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে এবং এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!