1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসমি মোঃ ওয়াসিম খান (৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসমি মোঃ ওয়াসিম খান (৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২৩ এএম
  • ৩৯৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসমি মোঃ ওয়াসিম খান (৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।

র‌্যাজব জানায়,   “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৫ সেপ্টেম্বর   রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচটএলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন জামগড়ায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ ওয়াসিম খান (৩৫)’কে গ্রেফতার করে।গ্রেফতারকালে তার হেফাজত থেকে ০১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাইনিস কুড়াল, ১ নুন চাকু, ১টি ইলেকট্রিক শকগান এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়।

এজাহারের বিবরণী এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, জনৈক ভুক্তোভোগীঢাকার উত্তরার একটি প্রাইভেট প্রতিষ্ঠানেচাকুরী করত। গত ২৫ সেপ্টেম্বর  সকালে ভুক্তভোগী অফিসের কাজে মোটরসাইকেল যোগে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা পরির্দশন করতে আসে।পরিদর্শন শেষে ভুক্তভোগী জামগড়া সিটি ব্যাংক এটিএম বুথের সামনে অবস্থান কালেমোঃ ওয়াসিম খান (৩৫)সহ তার সহযোগীরা মিলে কৌশলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করেতাকে জামগড়া কামরুলের মোড়ে নিয়ে গিয়ে একটি ফাকা জায়গায় আটক করে রাখে।পরবর্তীতে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করলে, ভিকটিম তার স্ত্রীকে ফোন করে টাকা পাঠাতে বলে। তখন ভিকটিমের স্ত্রী বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে মোঃ ওয়াসিম খান (৩৫)সহ তার সহযোগীরা মিলেভিকটিমকেমারপিট করে আরো টাকা দাবী করে না পেয়েতার কাছে থাকা ডেবিট কার্ড এবং নগদ ৩০ হাজার টাকাসহ স্মার্টফোন নিয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে অপহরণ ও চাঁদাবাজির রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচটএলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ ওয়াসিম খান (৩৫)’কে গ্রেফতার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!