1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের দাবীতে মানববন্ধন - Madaripur Protidin
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২.২৫ পিএম
  • ৫৮৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে শ্রবণ বধির প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার ও জাতীয় ঐক্য পরিষদের আয়োজনে এতে অংশ নেয় অর্ধশত প্রতিবন্ধী।

এ সময় তারা বলেন, শ্রবণ বধিররা কারো কোন বোঝা হয়ে থাকতে চায় না। সমাজে অন্য মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চায়। এজন্য শ্রবণ বধির প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা বাস্তবায়ন করা দরকার। দ্রুত এই দাবী মানতে সরকারের কাছে আহবান জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার ও জাতীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত হাসান, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক অলিউল খান, সদস্য সচিব রাজীব মাতুব্বর, লিটন খানসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!